শিরোনামঃ-

» যাত্রীক ট্রাভেলস’র উদ্যোগে উমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের নিয়ে ফ্রী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৩ | শনিবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেটের সু-প্রাচীন ট্রাভেলস এজেন্ট যাত্রীক ট্রাভেলস এর উদ্যোগে উমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের নিয়ে “পবিত্র উমরা পালনের নিয়ম-কানুন ও পদ্ধতি’’ নিয়ে ফ্রী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর জেলরোডস্থ আনন্দ টাওয়ারে এ ফ্রী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যাত্রীক ট্রাভেলস-এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার জলিল। তিনি তার বক্তব্যে হজ্ব ও উমরা এর ব্যাপারে যাত্রীক ট্রাভেলস এর দীর্ঘ তিন যুগের সেবা ও অভিজ্ঞতা তুলে ধরেন। এবং একই সাথে ভবিষ্যতে এই সেবার মানকে আরো উন্নত করার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

Manual1 Ad Code

উক্ত অনুষ্ঠানে উমরাহ হজ্বের গুরুত্ব, ফযিলত, ক্বাবা শরীফ ও মসজিদে নববী-এর মর্যাদা নিয়ে আলোচনা পেশ করেন, মরহুম গাছবাড়ী হুজুরের সুযোগ্য সন্তান জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল (র:) মাদরাসার শিক্ষক মাওলানা এনামুল হক জুনেদ ।

উমরাহ পালনের নিয়ম-কানুন, পদ্ধতি ও ধারাবাহিকতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন মোগলাবাজার মসজিদের ইমাম ও জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। পরবর্তীতে উমরাহ যাত্রীদের বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার জবাব দেন উপরোক্ত বিজ্ঞ দুই আলেম। সবার অংশগ্রহনে দোয়ার মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচী সমাপ্তি হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০৬ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930