- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» নিহতদের পরিবার ৫ লাখ, অঙ্গহানিতে পাবেন ৩ লাখ টাকা
প্রকাশিত: ২০. আগস্ট. ২০২৩ | রবিবার
ডেস্ক নিউজঃ
সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আর অঙ্গহানি হলে ৩ লাখ টাকা করে সরকার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
রোববার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
নূর মোহাম্মদ মজুমদার জানান, আগে দুর্ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এ সুবিধা পাবেন না। বিধি কার্যকর হওয়ার পর ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত-নিহত সবাই এ ক্ষতিপূরণ পাবেন। দুর্ঘটনার পর পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই তালিকা হবে।
তিনি বলেন, জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে। ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পেয়েছি। সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সবকিছু ঠিক হলে আমরা ক্ষতিপূরণের চেক রেডি করব।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তেজগাঁওয়ে সড়ক ভবনের কার্যালয়ে নিরাপদ সড়ক দিবসে (২২ অক্টোবর) আনুষ্ঠানিকতা পালন করা হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। সেখানে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
তিনি বলেন, আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। আর যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১২ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন


