- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা সম্পন্ন
প্রকাশিত: ০৩. মে. ২০২৪ | শুক্রবার
ডেস্ক নিউজঃ
বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) বিকেল ৩টায় সিলেট নগরীর তালাতলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি শাহ শামীম আহমেদ অপুর সভাপতিত্বে ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি জোবায়ের আহমেদ তোফায়েল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর মোরশেদ মামুন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুজন, সিলেট জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক রহমতে এলাহি লস্কর নাঈম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সহ প্রচার সম্পাদক জিএম রাজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শাখার সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ ছামী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক রাজিব হাসান রশিদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন, শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক জাকির হোসেন, ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শাকের, গণঅধিকার পরিষদের নেতা সাবেক যুবনেতা শাহিন আহমেদ, যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন, যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


