শিরোনামঃ-

» বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে গণমাধ্যম কমিশনের মিলাদ মাহফিল

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০২৩ | সোমবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটি।

Manual3 Ad Code

সোমবার (১৪ আগস্ট) জোহর নামাজের পর হযরত শাহ্ জালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও সংগঠনের অফিসে শোক সভা অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

বঙ্গবন্ধুর রেখে যাওয়া রক্তের উত্তরাধিকার ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, তাঁদের পরিবারবর্গের দীর্ঘজীবন ও সুস্থতা কামনাসহ বিশ্ব শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

Manual7 Ad Code

মিলাদ মাহফিলের পর নগরীর মির্জাজাঙ্গালস্থ অফিসে শোক সভায় সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মুক্তাদির। সাধারণ সম্পাদক জাবেদ এমরানের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খাঁন, অর্থ সম্পাদক শহিদ আহমদ খাঁন সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হযরত শাহ্ জালাল (রহ:) মাজারের খাদেম হাফিজ মোহাম্মদ আব্দুল কাদির।

Manual3 Ad Code

পরে মাজার প্রাঙ্গণে মুসল্লিদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930