শিরোনামঃ-

» হাওর উন্নয়ন পরিষদ ও সুনামগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৩ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ
৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট সামসুল ইসলামের যুক্তরাজ্য গমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলরুমে হাওর উন্নয়ন পরিষদ ও সুনামগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সুনামগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক খালেদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বারের এডিশনার পিপি এডভোকেট সামসুল ইসলাম, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার, ধন উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অমর চাদ দাস বকু, বিশিষ্ঠ আইনজীবী এডভোকেট মামুনুর রশিদ, এস এম বিল্লাহ, আলহাজ্ব তারা মিয়া তালুকদার, শিরিন আক্তার চৌধুরী, ইউসুফ আখলাক হোসেন, সাহেদা বেগম, আব্দুল ওয়াদুদ প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31