শিরোনামঃ-

» খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশ সফলে ইসলামী যুব মজলিসের প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. জুলাই. ২০২৩ | শুক্রবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ

দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরনে ৮ দফা দাবিতে খেলাফত মজলিসের ডাকে আগামী কাল বেলা দুইটায় সিলেট রেজিস্টারী মাঠে আহুত বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী যুব মজলিস সিলেট মহানগর শাখা আজ বাদ আসর নগরীতে এক প্রচার মিছিল বের করে।

Manual8 Ad Code

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ধোপাদিঘিরপারস্থা শিশু পার্ক মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী যুব মজলিসের সিলেট মহানগর আহবায়ক হাফিজ মাওঃ জাকারিয়া আল-হাসানের সভাপতিত্বে ও মাওঃ সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, মহানগর সাধারণ সম্পাদক মোস্তফা আহমদ সোহান ও সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

Manual2 Ad Code

সমাবেশে আগামীকাল শনিবার (২২ জুলাই) সিলেট রেজিস্টারী মাঠে আয়োজিত খেলাফত মজলিসের সমাবেশ সফলের জন্য সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের সিলেটবাসির প্রতি আহবান জানানো হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930