- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» জাতীয় পার্টি কানাইঘাট-ওসমানীনগর উপজেলা ও কানাইঘাট পৌর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন
প্রকাশিত: ১৬. জুলাই. ২০২৩ | রবিবার
ডেস্ক নিউজঃ
মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও যথাসময়ে সম্মেলন না করায় কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে এবং পার্টির কার্যক্রম চলমান রাখার লক্ষে হাজী জালাল উদ্দিনকে আহবায়ক ও আব্দুর রহমান বারাকাতকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
রবিবার (১৬ জুলাই) সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদ এবং জেলা সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ এর যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে উক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উক্ত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হলো এবং নবগঠিত আহবায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ দিনের মধ্যে যৌথ স্বাক্ষরে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে অনুমোদন নেয়ার পরামর্শ দেয়া হয় এবং সম্মেলন প্রস্তুতি কমিটি ৩ মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করিবেন।
অনুরূপভাবে বর্তমান কানাইঘাট পৌর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষনা করে নাজিম উদ্দিন (ঠিকাদার)-কে আহবায়ক ও কামরুজ্জামান কাজলকে সদস্য সচিব মনোনীত করা হয় এবং আহবায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে ৩ মাসের মধ্যে পৌর সম্মেলন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিমিত্তে কার্যকর ব্যবস্থা নেবেন। উক্ত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হলো।
এদিকে জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত অপর বিজ্ঞপ্তিতে ওসমানী নগর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক দূর্বলতা ও অচলাবস্থা এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান আহবায়ক সুফি মাহমুদ ও সদস্য সচিব শেখ আসাদুজ্জামান জুবায়ের এর কমিটি বাতিল ঘোষণা করে ১৪ সদস্য বিশিষ্ট সাংগঠনিক টিম গঠন করে দেয়া হয়েছে।
সাংগঠনিক টিমের দায়িত্বশীলরা হলেন, সুফি মাহমুদ, সিদ্দিক আলী, ডা. আব্দুল মুমিন, আবুল কালাম, আশরাফ মিয়া সিরাজ, মকবুল হোসেন, মো. আশিক মিয়া, লুৎফুর রহমান ফয়ছল, আজিজুর রহমান, আফতাব আলী, মুহিম আলী, শেখ আব্দুল মালিক, আমিরুল ইসলাম শিকদার, মো. হুসিয়ার আলী মেম্বার।
উক্ত সাংগঠনিক টিম আগামী ১ মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন অথবা পূর্ণগঠন করে উপজেলার সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর