শিরোনামঃ-

» আগামীকাল রবিবার সিলেট জেলা ও মহানগর যুবলীগের “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ

প্রকাশিত: ০৮. জুলাই. ২০২৩ | শনিবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual5 Ad Code

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রবিবার (৯ জুলাই) বিকাল ৩টার সময় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।

Manual6 Ad Code

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পাপন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডঃ রেজাউল কবির, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।

Manual6 Ad Code

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, শামীম আহমেদ ভিপি, সভাপতি সিলেট জেলা যুবলীগ, মুশফিক জায়গীরদার, সাধারণ সম্পাদক সিলেট মহানগর যুবলীগ, সভায় সভাপতিত্ব করবেন আলম খান মুক্তি, সভাপতি সিলেট মহানগর যুবলীগ, সঞ্চালনা করবেন শামীম আহমদ, সাধারণ সম্পাদক সিলেট জেলা যুবলীগ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31