- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
» সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ
প্রকাশিত: ০৯. জুন. ২০২৩ | শুক্রবার
আওয়ামী ফ্যাসিবাদের বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে : এডভোকেট মোমিন
ডেস্ক নিউজঃ
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটতে যাচ্ছে। কোন শক্তিই এই সরকারকে ক্ষমতায় রাখতে পারবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবেনা। যুবদলের আন্দোলনকে দমিয়ে রাখতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। আমাদের মায়ের মতো নেত্রীকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে যুবদল রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি শুক্রবার (৯ জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক। বিক্ষোভে সিলেট জেলার ১৩টি উপজেলা, ৪টি পৌরসভা, মহানগরের ২৭টি ওয়ার্ডের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মহানগর যুবদল সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, ফ্যাসিস্ট সরকার জনরোষ থেকে বাচঁতে জাতীয়তাবাদী শক্তির উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়ে যাচ্ছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে দীর্ঘদিন থেকে কারাগারে আটকে রেখেছে। অবিলম্বে মোনায়েম মুন্না সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় আপামর যুব সমাজকে সাথে নিয়ে যুবদল রাজপথে নামতে বাধ্য হবে। তখন সরকার পালানোর রাস্তাও খুজে পাবেনা।
সাবেক জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, আক্তার আহমেদ, কবির উদ্দিন, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মাহফুজ চৌধুরী, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, রায়হান আহমদ , জি এম বাপ্পি , জামিল আহমদ, মকসুদুর করিম নোহেল, আলী আহমদ আলম, উসমান গনী, মতিউর রহমান আফজল, মাসুক আহমদ, এহতেশামুল হক সবুজ, আমিনুর রহমান আমিন, ইসহাক আহমদ, এস এম পলাশ, সদর উপজেলা আহ্বায়ক আবুল হাসনাথ, গোয়াইনঘাট আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, ৫নং ওয়ার্ড আহ্বায়ক মঈনুল ইসলাম, ১৮নং ওয়ার্ড আহ্বায়ক ফজলুল কাদির সিদ্দিকী পারভেজ, ওসমানীনগর উপজেলা আহ্বায়ক ফজল আহমদ জনি, দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক বাবর আহমদ রনি, কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, কানাইঘাট উপজেলা আহ্বায়ক সাজ উদ্দিন সাজু, গোয়াইনঘাট উপজেলা যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আইনুল হক, জকিগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ, ওসমানীনগর উপজেলা যুগ্ম আহ্বায়ক আহবাবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক আহমেদ জিলু চেয়ারম্যান, কানাইঘাট উপজেলা যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, কো¤পানীগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮১ বার
সর্বশেষ খবর
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


