শিরোনামঃ-

» শিক্ষার্থীদের পাশে সারা বাংলা কেন্দ্রীয় কমিটির ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৩ | রবিবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজ:
শিক্ষার্থীদের পাশে সারা বাংলা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন  হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর এডভোকেট কুলসুমা বেগম পপি কার্যালয়ে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

Manual8 Ad Code

রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। তাই কারো প্রাণের স্পন্দন টিকিয়ে রাখতে বিশ্ব রক্তদাতা দিবসে আমাদের সবারই উচিত স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচিতে অংশগ্রহণ করা। রক্তের প্রয়োজন মেটাতে যেহেতু রক্তই দিতে হয়; সেহেতু ব্যাপক জনসচেতনতার মাধ্যমে স্বেচ্ছারক্তদাতা বৃদ্ধিই রক্তের এ চাহিদা মেটাতে পারে। তাই আসুন স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজে সুরক্ষিত ও বিপদমুক্ত থাকি এবং অন্যের জীবন প্রদীপকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি।

ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর এডভোকেট কুলসুমা বেগম পপি ও শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজি নং ১২০৬৮ এর সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ নেওয়াজ।

Manual3 Ad Code

রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাদাম বাগিচা ইউনিট কমিটি সাধারণ সম্পাদক মো: আলমাছ আহমদ, সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক রুমন খান, অর্থ সম্পাদক আনিশা আক্তার, দপ্তর সম্পাদক আবিদুল হাসান আরিফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিকা আক্তার, পশ্চিম চৌকিদেখী ইউনিট কমিটির সভাপতি রনি আহমদ, সাধারণ সম্পাদক মুমিন হোসেন মাজু,সহ-সভাপতি মোঃ মঈনুদ্দিন,  সহ-সভাপতি মোঃ রবিউল শেখ, ৪নং ওয়ার্ডের সভাপতি সানজিদা হোসেন মারওয়া, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল শাহারিয়ার রাফি, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম হৃদয় প্রমূখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31