- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
- জিলহজ মাসের ফজিলত ও করণীয়; কুরআন ও সুন্নাহর আলোকপাত
- ৩২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- সুনামগঞ্জ জেলাবাসী সহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- অভিষেক ও ফ্যামিলি ডে উদযাপনের সিদ্ধান্ত; দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
- প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
- ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা
» জিল্লুরের বাড়িতে পুলিশ; ২২ জন বিশিষ্ট নাগরিকের উদ্বেগ প্রকাশ
প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০২২ | রবিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
তথ্য সংগ্রহের নামে জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের পৈতৃক বাড়িতে পুলিশ গিয়ে ‘ভয় দেখানোর’ যে অভিযোগ উঠেছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ২২ জন বিশিষ্ট নাগরিক। আজ রোববার এক বিবৃতিতে তাঁরা আরও বলেছেন, জিল্লুর রহমান ফেসবুক স্ট্যাটাসে ভয় দেখানোর যে অভিযোগ তুলেছেন, সে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ঘটনার সত্যতা সাপেক্ষে দায়ী ব্যক্তিদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিক জিল্লুর রহমানের মতো একজন সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনা অনভিপ্রেত ও উদ্বেগজনক। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, আইনের ব্যত্যয় ঘটিয়ে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না, যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে।
এ অবস্থায় জিল্লুর রহমানের করা ওই অভিযোগ জনমনে একধরনের ভীতি ও শঙ্কার সৃষ্টি করে। বিজয়ের মাসে স্বাধীন বাংলাদেশের একজন নাগরিকের করা এমন অভিযোগ জনমনে এই আশঙ্কারও উদ্রেক করে যে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ক্রমে সংকুচিত হচ্ছে কি না, যা সার্বিকভাবে নাগরিক অংশগ্রহণমূলক ও অধিকারভিত্তিক বাংলাদেশের টেকসই অগ্রগতিকে চরমভাবে বাধাগ্রস্ত করতে পারে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


