- সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন
- সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
» আদর্শ নীতিবান মানুষ গড়ে তুলতে স্কাউটের বিকল্প : নুরুল ইসলাম নাহিদ এমপি
প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২২ | শনিবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন স্কাউটস আমাদের জাতীয় সম্বল। তরুণ সমাজকে গড়ে তুলতে স্কাউটিং খুবই গুরুত্বপূর্ণ।
আদর্শ ও নীতিবান মানুষ গড়ে তুলতে স্কাউটসের কোন বিকল্প নেই। বাংলাদেশে স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউটস শতাব্দি ভবন নির্মাণ প্রকল্পের আওতায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন ও উন্নয়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
শনিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ স্কাউটস আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন স্কাউটসের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে স্কাউটসের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে সোনার বাংলা গড়ার পেছনে স্কাউটসের অবদান অনস্বীকার্য।
তিনি স্কাউটস আন্দোলনে স্থানীয় জন প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখার আহবান জানান।
সিলেট শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ড. রমা বিজয় সরকারের সভাপতিত্বে ও আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) প্রমথ সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ জাতীয় প্রধান কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান, বাংলাদেশ জাতীয় কমিশনার (প্রকল্প) ড. মোঃ মোহসীন, সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মুবিন জায়গীরদার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রাণ তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অভিজিৎ চৌধুরী, হবিগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব নির্মল চন্দ্র সরকার, উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সরকারী এমসি একাডেমী স্কুল ও কলেজের অধ্যক্ষ তালুকদার, প্রাক্তণ অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলকুর রহমান, স্কাউটার মোঃ শাহজান কবির প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ওইদিন সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত উপজেলা অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের সাথে গণ সাক্ষাতে মিলিত হয়।
গণ সাক্ষাতে সহস্রাধিক মানুষ তাদের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে বিভিন্ন অভাব অভিযোগ ও চাওয়া পাওয়ার কথা তুলে ধরেন। এছাড়া প্রাণীসম্পদ ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে নুরুল ইসলাম নাহিদ এমপি ভেড়া বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য দেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৪ বার
সর্বশেষ খবর
- সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন
- সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সমাজ সংস্কারের মূল কারিগর ইমামদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ
- সিলেটের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি; হাতেনাতে আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ
- আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতির সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


