শিরোনামঃ-
- সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন
- সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
» পদক্ষেপ পুরস্কার ২০১৯, ২০২০ ও ২০২১ পেলেন আল আজাদ সহ ১৮ জন
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২২ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ সহ দেশের ১৮ জনকে কবিতা, কথাসাহিত্য, শিশুসাহিত্য, আবৃত্তি ও সাংবাদিকতা সহ বিভিন্ন মাধ্যমে বিশেষ অবদান রাখায় সাহিত্য-সংস্কৃতি বিষয়ক জাতীয় সংগঠন পদক্ষেপ বাংলাদেশ পুরস্কৃত করেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন মঞ্চসারথি প্রবীণ অভিনেতা আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা।
পদক্ষেপ পুরস্কার প্রাপ্তরা হলেন: ২০১৯ সালে কবি মাকিদ হায়দার (কবিতা), দিলারা মেসবাহ (কথাসাহিত্য), ইমরুল চৌধুরী (শিশুসাহিত্য), ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি), কাজী রফিক (সাংবাদিকতা) ও আজিজুর রহমান(চিত্রকলা)।
২০২০ সালে বিমল গুহ (কবিতা), পারভেজ হোসেন (কথাসাহিত্য), আখতার হুসেন (শিশুসাহিত্য), মীর বরকত (আবৃত্তি), বিভুরঞ্জন সরকার (সাংবাদিকতা) ও মানব চন্দ্র দাস (প্রকাশনা)।
২০২১ সালে গোলাম কিবরিয়া পিনু (কবিতা), সারওয়ার-উল-ইসলাম (শিশুসাহিত্য), মো. আহ্কাম উল্লাহ্ (আবৃত্তি), আল আজাদ (সাংবাদিকতা) ও রেদাওয়ানুর রহমান (প্রকাশনা)।
একইসঙ্গে ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষকে ২০১৯, ডা. মল্লিকা বিশ্বাসকে ২০২০ ও ম. জয়নুল আবেদীন রোজকে ২০২১ সালের বর্ষপূর্তি সম্মাননা প্রদান করা হয়।
এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ বলেন, একজন গণমাধ্যমকর্মী হিসেবে সাংবাদিকতায় পুরস্কার প্রাপ্তি অবশ্যই ভাল লাগার বিষয়। এতে মনের জোর আর কাজের গতি বাড়ে। পদক্ষেপ বাংলাদেশকে ধন্যবাদ জানাতেই হয়।
তিনি জানান, বিশেষ কাজে ব্যস্ত থাকায় ঢাকায় গিয়ে পুরস্কারটি গ্রহণ করতে পারেনি। তবে পদক্ষেপ বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৪০৮ বার
সর্বশেষ খবর
- সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন
- সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাঙালিয়ানা’ সম্পন্ন
- সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত
- অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ হোন : চারণ সাংস্কৃতিক কেন্দ্র


