- বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : খন্দকার মুক্তাদির
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন
- শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
- নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ছাতকে চুরি মামলার আসামি সহ দুইজন গ্রেফতার
- ঢাকার মঞ্চে নাট্যায়ন সিলেটের ‘মহাকালের অন্তর্যাত্রা’
- সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীকে সিলেটে স্বাগত জানাতে সিলেট মহানগর বিএনপির প্রস্তুতিসভা
- সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি
» নর্থ ইস্ট ইউনিভার্সিটির ‘কসমিক্ রে’ দশ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ড শো
প্রকাশিত: ১৩. জুলাই. ২০২৪ | শনিবার
নিউজ ডেস্কঃ
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে এর কেন্দ্রীয় ব্যান্ড সংগীত ক্লাব ‘কসমিক্ রে’ এর দশ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ড শো’র আয়োজন করা হয়।
শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান শুরু হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন ঘোষণা করেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
প্রধান অতিথির বক্তব্যে এনইইউবি উপাচার্য বলেন, শুধু পড়াশোনা করলেই হবে না পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হতে হবে। দেশীয় সংস্কৃতি ধারণ ও লালন করতে হবে।
তিনি বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ সবরুল করিম ও সেক্রেটারি প্রসেনজিৎ চন্দ পলাশসহ কমিটির সকল সদস্য এবং পুরাতন কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যদের নিরলস প্রচেষ্টায় প্রোগ্রামটি সুন্দরভাবে শেষ হওয়ায় ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মনজুর কাদির শাফি চৌধুরী এলিম বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ হবে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে সর্বক্ষেত্রে মেধার সাক্ষর রাখতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রর শাহজাদা আল সাদিক, ফিনান্স ডিরেক্টর অশোক রঞ্জন চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ সহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
দশ বছর পূর্তি উপলক্ষে ডি-রিম- নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট শহরের ব্যান্ড এবং কসমিক রে- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অংশ নেয়।
অনুষ্ঠানটিতে কসমিক রে এর পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য মনজুর কাদির শাফি চৌধুরী এলিমকে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রফেসর ড. মো.ইলিয়াস উদ্দিন বিশ্বাস কসমিক রে এর উপদেষ্টা মো. আমির হোসেন এবং পৃষ্ঠপোষকদের সম্মাননা প্রদান করেন।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফারহান মাসুদ ভূঁইয়া ও ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী দিপা সিনহা।
অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৭ বার
সর্বশেষ খবর
- বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : খন্দকার মুক্তাদির
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন
- শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
- নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


