শিরোনামঃ-

» ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন সিলেটের “নৈবেদ্য” দল

প্রকাশিত: ২২. মে. ২০২৪ | বুধবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

রান্না করে ফেলে দেওয়া চা-পাতা থেকে সার তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছে “নৈবেদ্য” নামের একটি দল।

টেক টি ফার্টিলাইজার নিয়ে একটি প্রজেক্টে কাজ করে ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ-২০২৩ এর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন, সিলেটের সামিয়া রহমানের “নৈবেদ্য” নামের এ দলটি।

Manual2 Ad Code

টিম নৈবেদ্য ইউনিসেফের অর্থায়নে প্রজেক্টটি বর্তমানে কাজ করছে সিলেটের উপশহর এলাকা থেকে চা পাতা সংগ্রহ করে বিভিন্ন নার্সারিতে তাঁরা তাদের সার সরবরাহ করছে।

সিলেট মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট বিভাগীয় কার্যালয়ে এটির গবেষণা চলছে।

Manual5 Ad Code

সকল ধরনের উদ্যানের গাছে এই সার দেয়া অত্যন্ত ভালো এবং তা সুলভ মূল্যে ব্যবহারযোগ্য হবে জানায় “নৈবেদ্য” দলের টিম লিডার সামিয়া রহমান।

তাঁদের পরিকল্পনা চা বর্জ্য থেকে জৈব সার তৈরি করা যা আমাদের দেশে এখনও অপ্রিয়।

Manual5 Ad Code

তাঁরা বর্তমানে সিলেটের একটি নির্দিষ্ট এলাকায় কাজ করছেন। ভবিষ্যতে তাঁরা সারা বাংলাদেশে কাজ করবে। তাঁদের লক্ষ্য হল এই সারটি খুব নূন্যতম হারে সরবরাহ করা কারণ সংমিশ্রিত সার জনগণের জন্য ব্যবহার করা খুব ব্যয়বহুল।

“নৈবেদ্য” দলের টিম লিডার সামিয়া রহমান আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্রী।

ইমেজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন “নৈবেদ্য” দলের টিম লিডার সামিয়া রহমান বলেন, “আমি যেখান থেকে এসেছি সেখানকার উদ্ভাবন সচরাচর সবার চোখে পড়ে না।

Manual4 Ad Code

আমাদের অনেকেই নিজেদের কমিউনিটিকে এমন একটি জাতীয় প্ল্যাটফর্মে তুলে ধরার সুযোগ পান না।

এই প্রতিযোগিতার অংশ হতে পারাটা আমার জন্য জীবন বদলে দেওয়ার মতো একটি অভিজ্ঞতা। এখন আমি আমার ভাবনাগুলো তুলে ধরার ক্ষেত্রে আরও অনেক বেশি আত্মবিশ্বাসী।”

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031