- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ১২ হাজার বর্গফুট আয়াতন বিশিষ্ট সপ্তম তলা ভবন নির্মাণ কাজ ৮০ শতাংশ সম্পন্ন
প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২২ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ
যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ১২ হাজার বর্গফুট আয়াতন বিশিষ্ট সপ্তম তলা ভবন নির্মাণ কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।
পুরো কাজ শেষ হলে সপ্তম তলায় অত্যাধুনিক ক্যাথল্যাব, পোষ্ট ক্যাথল্যাব, সিসিইউ’র দ্বিতীয় ইউনিট চালু করা হবে।
আগামী ৪/৫ মাসের মধ্যে নতুন অত্যাধুনিক এই ইউনিট চালু করা যাবে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। দ্বিতীয় ইউনিট চালু হলে হাসপাতালে চিকিৎসা সেবার মান আরো বৃদ্ধি পাবে।
সপ্তম তলা নির্মাণ কমিটির আহবায়ক চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নির্মাণ কাজ পরিদর্শন করেন।
কাজের মান ও অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন আমি আনন্দিত অভিভূত। এ সময় তিনি নির্মাণ কমিটির কাজের দক্ষতারও প্রশংসা করেন। তিনি সরকার থেকে ক্যাথ ল্যাব ও সিসিইউ যন্ত্রপাতি পাওযার প্রসংগ টেনে বলেন, অচিরেই সপ্তম তলার কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালকে পুর্ণাংগ একটি বিশেষায়িত হাসপাতাল হিসাবে আমরা দেখতে চাই। প্রবাস থেকে প্রয়োজনে আরো আর্থিক সুহায়তা দেয়া হবে।
উল্লেখ্য, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ৭ম তলা ভবন নির্মাণের লক্ষে চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরীর নেতৃত্বে ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটি যুক্তরাজ্য প্রবাসীদের কাছ থেকে ১ কোটি ষাট লক্ষাধিক টাকা সংগ্রহ করেন।
প্রবাসীদের কাছ থেকে সংগৃহীত অর্থে র্নির্মাণাধিন ৭ম তলা ভবনের নির্মাণ কাজ ইতিমধ্যে সিংহভাগ শেষ হয়েছে। বাকী কাজও শেষ করার প্রচেষ্টা চালানো হচ্ছে।
ক্যাথল্যাব, পোষ্ট ক্যাথল্যাব, সিসিইউ’র দ্বিতীয় ইউনিট স্থাপন করা হবে জানিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সাধারণ সম্পাদক ডা. আমীনুর রহমান লস্কর ভবন নির্মাণে যুক্তরাজ্য প্রবাসীদের আর্থিক সহায়তায় প্রদানের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার ট্রেজারার জামিল আহমদ, জয়েন্ট সেক্রেটারি ডা, মোস্তফা শাহ জামাল বাহার, ইন্টারন্যাশনাল সেক্রেটারি এস আই আজাদ আলী, ইসি মেম্বার আব্দুল মালিক জাকা, সিইও কর্ণেল (অব) শাহ আবিদুর রহমান ইঞ্জিনিয়ার জামিল ওসমানী।
এই সংবাদটি পড়া হয়েছে ৫২৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


