শিরোনামঃ-

» কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস স্মরণে মুক্তাক্ষর

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২২ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

“আজকে আমর রুদ্ধ প্রাণের পল্বলে, বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর (১২ ভাদ্র) ৪৬তম প্রয়াণ দিবসে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে কবির ছড়া-কবিতায় সাম্য-প্রেমের বিদ্রোহী কবিকে স্মরণ।

Manual8 Ad Code

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় ইলেকট্রিক সাপ্লাই রোড রায়হোসেনস্থ মেট্রোপলিটন কিন্ডার গার্টেনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রয়াণ দিবস স্মরণে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক বিমল করের পরিচালনায় প্রিয়াশ্রী কর পিউ এর সঞ্চালনায় একক ও দলগত আবৃত্তি পরিবেশন করে শ্রাবণী দাশ বিথি, ফারজানা আক্তার, অন্বেষা ভট্টাচার্য শ্রুতি, রত্না কর ও রাফিজা ইসলাম।

প্রয়াণ দিবসে কাজী নজরুল ইসলামকে কথা মালায় শ্রদ্ধা জানান শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্যামা ভট্টাচার্য, আমেনা বেগম মুন্নি ও গীতিকার হাবিব উল্লাহ।

অনুষ্ঠানের সব শেষে আগামী সেপ্টেম্বর মাসে কবিতায় গুণীজনকে স্মরণের প্রস্তুতি নিতে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি মুক্তাক্ষরের পরিচালক অনুরোধ জানান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31