- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করুন : বাম গণতান্ত্রিক জোট
প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২২ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
জ্বালানি তেল, ইউরিয়া সারের বর্ধিত মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা-১২টা) হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠন সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬আগস্ট) বিকাল সাড়ে ৫টায় সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বাম গণতান্ত্রিক জোট, বাসদ সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল প্রমূখ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য এডভোকেট রণেন সরকার রনি, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) ডাঃ হরিধন দাশ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম নিম্নমুখী তখন সরকার গত ৫ আগস্ট গভীর রাতে জালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সরকার নিয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
অন্যদিকে সরকার আবারও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির চক্রান্ত করছে।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের ফ্যাসিবাদী শাসন-দুর্নীতি-লুটপাট-অপচয়ের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। সরকারের বহুল কথিত উন্নয়নের গল্প ফাঁকা বুলিতে পরিণত হয়েছে।
বক্তারা জ্বালানি তেল, ইউরিয়া সারের বর্ধিত মূল্য ও পরিবহনের ভাড়া বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে আগামী ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা-১২টা) পর্যন্ত হরতাল সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- লামাকাজী ব্রিজে টোল আদায় বন্ধ সহ ৫ দফা দাবি
- ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন
- সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর মিছিল-সমাবেশ
- আগামী ২ মাসের মধ্যে সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ সহ কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো


