- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না : অধ্যাপক মো. শফিকুর রহমান
নিউজ ডেস্কঃ
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবং জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না।
অলি-আউলিয়ার পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল (রহ.), শাহপরাণ (রহ.) ও গাজী বোরহান উদ্দীন (রহ.) মাজারের মতো পবিত্র স্থানগুলোর আয়ের হিসাব-নিকাশে দীর্ঘদিন ধরে অস্পষ্টতা ও অস্বচ্ছতা বিরাজ করছে।
তিনি পরিষ্কার জানিয়ে দিতে চান, অবিলম্বে মাজারের আয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব জনগণের সামনে উপস্থাপন করতে হবে এবং অসাধু চক্রকে বাদ দিয়ে মাজার পরিচালনা কমিটি সংস্কার করতে হবে। তিনি বলেন, সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।
প্রকাশ্যে ট্রিপল মার্ডারের মতো ঘটনা ঘটলেও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে জনজীবন মারাত্মকভাবে অতিষ্ঠ ও স্থবির হয়ে পড়েছে।
অবিলম্বে এই ট্রিপল মার্ডারের পেছনের মূল আসামিদের গ্রেপ্তার ও সিলেট অঞ্চলকে বিদ্যুৎ বিড়ম্বনা থেকে মুক্ত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরো বলেন, মাজার হলো আমাদের ভক্তি ও শ্রদ্ধার জায়গা। কিন্তু দুঃখজনকভাবে মাজারের কোটি কোটি টাকার হিসাব নিয়ে নয়ছয় করা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে এই অনিয়ম মেনে নেওয়া হবে না।
অবিলম্বে সকল মাজারের অর্থনৈতিক হিসাব প্রকাশ এবং পুনর্গঠিত স্বচ্ছ পরিচালনা কমিটি গঠন করতে হবে।
একই সাথে সিলেটে একের পর এক অপরাধ ও লোডশেডিংয়ের নামে যে জুলুম চলছে, তা বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাদ আসর ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) ও গাজী বোরহান উদ্দীন (রহ.) মাজারের আয়ের সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, হিসাব প্রকাশ ও কমিটি সংস্কারের দাবিতে এবং সিলেটে সাম্প্রতিক লোডশেডিং ও চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কলম যোদ্ধা লিয়াকত আলী খান, জামিল আহমদ লিটন, মনোয়ার হোসেন, মাওলানা হোসাইন আহমদ মাদানী, আলহাজ্ব মো. মোখতার আহমদ তালুকদার, জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান, কবি কামাল আহমদ, মো. জামাল আহমদ, মাসুক আহমদ, মো. ইউসুফ সেলু, শিপলু আহমদ, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা ছহুল আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন


