শিরোনামঃ-

» সাম্প্রদায়িক হামলা ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৩১. জুলাই. ২০২২ | রবিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

সাম্প্রতিক সময়ে সারাদেশে শিক্ষক নির্যাতন-নিপীড়ন-হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ‘প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারক লিপি প্রদান করেছে।

Manual8 Ad Code

রবিবার (৩১ জুলাই) সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান স্মারক লিপি গ্রহণ করেন।

Manual6 Ad Code

সাত দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেটের সভাপতি কবি এনায়েত হাসান মানিক, সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, নাট্য সম্পাদক বিপ্রেশ দাস বায়রন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি কবি এ কে শেরাম, সহ-সভাপতি মাধব রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, খেলাঘর সিলেটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, কলেজ শিক্ষক পরিষদ সিলেটের সভাপতি জ্যোতিষ মজুমদার সহ প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেট, ও খেলাঘর আসর সিলেট নিয়ে প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ গঠিত হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930