শিরোনামঃ-

» নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত

প্রকাশিত: ১৪. এপ্রিল. ২০২৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬ খ্রি.) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এনইইউবি ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

Manual5 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্কুল অব সায়েন্সের ডিন ও পাবলিক হেলথের বিভাগীয় প্রধান, প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুল কবির, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী ।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির চেতনায় নতুন বছরকে বরণ করে নেন।

অনুষ্ঠানে পহেলা বৈশাখের ঐতিহ্য ও তাৎপর্য নিয়ে একটি প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলা নববর্ষের ইতিহাস, গ্রামবাংলার সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, উৎসবমুখর জীবনধারা এবং আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে গুরুত্বারোপ করা হয়।

উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল তাঁর বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব।

তিনি গ্রামবাংলার সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন নিয়মিতভাবে উদযাপন করা প্রয়োজন, যাতে আগামী প্রজন্ম আমাদের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য সম্পর্কে যথাযথভাবে জানতে পারে এবং ভবিষ্যতে তা গর্বের সঙ্গে ধারণ ও বহন করতে সক্ষম হয়।

Manual7 Ad Code

তিনি উল্লেখ করেন, এ ধরনের আয়োজন কেবল উৎসব উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি নতুন প্রজন্মের কাছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, লোকজ মূল্যবোধ ও জাতীয় পরিচয় পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

Manual3 Ad Code

এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930