শিরোনামঃ-

» দোয়ারাবাজারে বন্যার্তদের মাঝে খাবার বিতরণকালে মিজানুর রহমান চৌধুরী

প্রকাশিত: ২১. জুন. ২০২২ | মঙ্গলবার

Manual2 Ad Code

বন্যার্তদের নিয়ে রাজনীতির নয় তারা মানবেতর জীবনযাপন করছে আসুন তাদের পাশে দাঁড়াই

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধূরী মিজান বলেছেন, এবারের ভয়াবহবন্যা সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। বন্যার্তদের নিয়ে রাজনীতির নয় তারা মানবেতর জীবনযাপন করছে আসুন তাদের পাশে দাঁড়াই। কিন্তু দুঃখ জনক হলোও সত্য যে বন্যা দূর্গত অসহায় মানুষের পাশে এখনো সরকার সেভাবে এগিয়ে আসেনি। এর চেয়ে বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংগঠন দূর্গত মানুষের পাশে দাড়িয়ে দৃষ্ঠান্ত করেছে। তিনি বলেন, আজ রাজনীতির সময় নয় যেখানে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর ও ঝুকিপূর্ণ জীবনযাপন করছেন। সেখানে আমাদের দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তবই মানবেতার জয় হবে।

Manual5 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি আজ বন্যাকবলিত মানুষের খোজখবর নিচ্ছি এবং আমার সাধ্যনুযায়ী ত্রাণ বিতরণ করে যাচ্ছি। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বন্যাকবলিত মানুষের পাশে দাড়াতে আহ্বান জানান। এবং এলাকার জনপ্রতিনিধি, বিক্তবান প্রবাসীরা বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।

Manual5 Ad Code

সরকারের কাছে জোরদাবী জানিয়ে বলেন, ছাতক, দোয়ারা উপজেলাকে দূর্গত এলাকা ঘোষণা করার জোরদাবী জানান। তিনি ৪ দিন বন্যাকবলিত মানুষের দুঃখ দূর্দশা ঘুরে দেখেন এবং তাদের হাতে খাবার তুলে দেন।

মঙ্গলবার (২১ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধূরী মিজানের উদ্যোগে দোয়ারাবাজার উপজেলার সদর, লক্ষিপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন ও পানিবন্দি মানুষদের মাঝে শুকনা খাবার বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, দোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, যুগ্ম আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, যুগ্ম আহবায়ক খুরশেদ আলম, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, আহবায়ক কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি জাকির হুসেন, আহবায়ক কমিটির সদস্য তাইবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল মালেক, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, ছাতক উপজেলা যুবদলের সৈয়দ মনসুর আলী, পৌর যুবদলের সদস্য সচিব আরশাফ চৌধূরী মাসুম, দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর আলম, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদূর রহমান এরশাদ (মেম্বার), বিএনপি নেতা মামুন আহমদ, ছাতক উপজেলা যুবদল নেতা বাবুল মিয়া, ছাতক উপজেলা দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিব মাহমুদ তালুকদার, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক তারেক হুসেন রাজ, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর আহমদ প্রমখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930