- সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন
- কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি
- ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
- সিলেটে ভূমিহীন অসহায় মানুষের বাসস্থানের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
- বিপ্লবী চেতনাকে ধারন করে মহান মে দিবস পালন করুন
- সিলেটে বইমেলার ব্যাপারে অভিযোগ দাতাদের বিবৃতি
- সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল
- সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি
- গোলাপগঞ্জে জনস্বার্থের রাস্তায় ‘বাধা’ আইনজীবির বিরুদ্ধে ‘অপপ্রচার’
- “কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
» গণতান্ত্রিক শ্রম আইন প্রনয়ণের দাবিতে ট্রেড ইউনিয়ন সংঘের মিছিল সমাবেশ
প্রকাশিত: ৩১. মে. ২০২২ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিকেল ৫টায় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সংগ্রামী সহ সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, প্রচার সম্পাদক রাশেদ আহমদ ভূইয়া, চন্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুনু মিয়া সাগর, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা বদরুল আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, চলমান বৈশ্বিক মন্দার সাথে করোনা মহামারীর প্রাদুভার্বে আমাদের দেশের শিল্প উৎপাদন, বানিজ্যসহ অর্থনৈতিক সংকটে জর্জরিত জনগণের উপর চাল-ডাল, লবন-তেল, পিয়াজ ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দফায় দফায় লাগামহীন মূল্যবৃদ্ধি, তেল, গ্যাস, বিদ্যুৎ পানি, সার কীটনাশকের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া, বাড়ি ভাড়া বৃদ্ধি ইত্যাদিতে বিপর্যস্থ জনজীবনে বৈশ্বিক যুদ্ধময় পরিস্থিতি এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি করছে।
সামাজিক অবক্ষয় ব্যাপক রুপ ধারণ করে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে খুন-গুম অপহরণ-হত্যা, নারী নির্যাতন, নারী ধর্ষন, নারী ও শিশূ পাচার, চুরি ডাকাতি, ছিনতাই-রাহাজানি, মাদক সন্ত্রাসে জনগণ ভীত ।
বক্তারা আরোও বলেন, সরকার যখন উন্নয়নের গালভরা বুলি আওড়াচ্ছে তখন সাম্রাজ্যবাদ ও তার দালালদের বেপরোয়া লুটপাটের ফলে চাল, ডাল, তেল, লবন, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের বছরব্যাপী অগ্নিমূল্যে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন বিপর্যস্থ।
সরকারের মন্ত্রিরা দ্রব্যমূল্য নিরন্ত্রনে সম্পুন্ন ব্যার্থ হয়ে ব্যাবসায়ীদের পক্ষে সাফাই গাইছেন। করোনাকালে যখন নতুন করে ৩ কোটি ২৪ লাখ মানুষ দরিদ্রসীমার নীচে চলে গেছেন তখন সরকার জনগণের জীবন ও জীবিকাকে উপেক্ষা করে গ্যাস বিদ্যুৎ, জ্বালানীসহ সকল ক্ষেত্রে ভতুর্কি প্রত্যাহার করতে যাচ্ছে। রেশনিং ব্যবস্থা করলে এই অসহনীয় দুর্বিসহ অবস্থা থেকে জনগণ কিছুটা হলেও স্বস্তি পেতে পারে।
এখন এটা আশু প্রয়োজন। নেতৃবৃন্দ সকল শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। এবং বাজার দরের সাথে সংহতি রেখে নিম্নতম জাতীয় মজুরি নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রনয়ণ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহবান জানান।
সিলেটে পাহাড়ি ঢলে বন্যা পরবর্তী অবস্থায় পানি বাহিত রোগ কলেরায় আক্রান্তদের জন্য সরকারি ভাবে সুচিকিৎসার নিশ্চয়তা করার দাবি জানান।ৃ
এই সংবাদটি পড়া হয়েছে ২৮২ বার
সর্বশেষ খবর
- সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন
- কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি
- ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
- সিলেটে ভূমিহীন অসহায় মানুষের বাসস্থানের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
- বিপ্লবী চেতনাকে ধারন করে মহান মে দিবস পালন করুন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : বাসদ
- চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলা ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেটে কাল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- শ্রমিকনেতা আনোয়ার হোসেন উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা; অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে


