শিরোনামঃ-

» সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই নান্দনিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেয়ালিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন, স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী।

তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি শিক্ষার্থীদের জন্য এক আনন্দদায়ক ঘোষণা প্রদান করেন।

Manual5 Ad Code

অধ্যক্ষ বলেন, এখন থেকে কলেজে নিয়মিত ত্রৈমাসিক দেয়ালিকা প্রকাশ করা হবে এবং বছর শেষে সেরা দেয়ালিকা নির্বাচন করে আনুষ্ঠানিক পুরস্কার প্রদান করা হবে। এই ঘোষণা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

প্রভাষক মাওলানা উসমান গণীর পবিত্র কুরআন তেলাওয়াত এবং প্রভাষক জুই রাণী তালুকদারের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

Manual1 Ad Code

স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোহিয়ারা বেগম। শুভেচ্ছা বক্তব্য দেন, কলেজ শাখার একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

শিক্ষকদের পক্ষ থেকে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বাহার শিমু বক্তব্য রাখেন।

একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক হোসেন ও নুজহাত তাসফিয়া চৌধুরীর সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

দেয়াল পত্রিকা প্রকাশনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রভাষক মোহিয়ারা বেগম ও প্রভাষক মো. মাহবুবুর রহমান।

Manual7 Ad Code

উল্লেখ্য, দেয়ালিকাটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও নান্দনিক, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

পরিশেষে আমন্ত্রিত অতিথিদের দেয়ালিকা প্রদর্শনী ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930