শিরোনামঃ-

» কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০২৬ | মঙ্গলবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক দিলওয়ার, রিপন ও সোহেলকে দেখতে যান তারা।

এসময় নেতৃবৃন্দ আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Manual6 Ad Code

হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আবুল হাসান চৌধুরী,সাধারণ সম্পাদক এমরান হোসেন জুনু,যুগ্ম সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক, সিলেট কোম্পানীগঞ্জ ভোলাগঙ্জ গোয়ানগাট হাদারপার বাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এসময় নেতৃবৃন্দ বলেন, পরিবহন সেক্টরের প্রাণ হলো শ্রমিকরা, কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাস টার্মিনালে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

Manual4 Ad Code

এই ঘটনার কারণে সাধারণ শ্রমিক ও মালিকদের মধ্যে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনি টার্মিনালের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হয়েছে।

Manual6 Ad Code

এ ঘটনায় ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে মালিক ও শ্রমিকদেরকে পরিস্থিতি কাটিয়ে ওঠার উদাত্ত আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31