শিরোনামঃ-

» জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে সিলেট জেলা আনসার ভিডিপি ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২২. মে. ২০২২ | রবিবার


Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধিঃ
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বন্যায় প্লাবিত হয়েছে সিলেট জেলার অধিকাংশ উপজেলা।

Manual8 Ad Code

সে উপলক্ষে সিলেট জেলা আনসার ভিডিপির পক্ষ থেকে জৈন্তাপুর এলাকায় বন্যার্তদের ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ মে) দুপুরে জৈন্তাপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী নির্দেশনায় প্রত্যক্ষ ও পরোক্ষ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের তত্ত্বাবধানে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উদ্ধার তৎপরতা, সতর্কীকরণ ও ত্রাণ বিতরণের কাজ সক্রিয়ভাবে করে যাচ্ছেন। সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন মহোদয় গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ডুলটিরপার, শেওলার টেক ও বাওন হাওর এলাকায় শুকনো খাবার বিতরণ করেন। এই সব তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খুঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

Manual5 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিএ আনসার ভিডিপি সিলেট এ. এস. এম এনামুল হক, সিলেট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, জৈন্তাপুর উপজেলা প্রশিক্ষক মোঃ মইন উদ্দিন, ব্যাটেলিয়ান সদস্য ও মনিটরিং রমজান এবং আসক ফাউন্ডেশন এর সভাপতি সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর উপজেলার আনসার ভিডিপি সদস্যরা।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30