শিরোনামঃ-

» ওসমানী জাদুঘর পরিদর্শনে দেশ বিদেশর পদস্থ সেনা কর্মকর্তাবৃন্দ

প্রকাশিত: ০৮. মার্চ. ২০২২ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর পরিদর্শন করলেন দেশ বিদেশের পদস্থ সাতটি দেশের পদস্থ সেনা কর্মকর্তবৃন্দ।

Manual8 Ad Code

মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ওসমানী জাদুঘর পরির্দশন করেন পদস্থ এই সেনা কর্মকর্তাবৃন্দ।

Manual1 Ad Code

ওসমানী জাদুঘরে পৌঁছালে মহানগর দায়রা জজ আদালতের পিপি, ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম ট্রাস্টি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্ট্রিটিউট এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম এ মালেক খান এবং জাদুঘরের সহকারী কীপার মো. জিয়ারত হোসেন খান ফুলের তোড়া দিয়ে দেশ বিদেশের পদস্থ সেনাবাহিনীর পরিদর্শক টিমকে স্বাগত জানান। সংক্ষিপ্ত আলোচনা ও পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম এ মালেক খান। বঙ্গবীর ওসমানীর জীবনীর মূল প্রবন্ধ পাঠ করেন জাদুঘরের কর্মর্কতা সহকারি কীপার মো. জিয়ারত হোসেন খান।

Manual2 Ad Code

পরিদর্শন টিম ওসমানী জাদুঘরের বিভিন্ন গ্যালারীতে দৃশ্যমান নিদর্শন সমুহ ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে পরিদর্শন করেন।

বঙ্গবীরের ব্যবহৃত সকল নিদর্শন সমুহের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করেন ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ওসমানীর ভাতিজা এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী।

জাদুঘরের পক্ষ থেকে সেনাকর্মকর্তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সেনাটিম লি মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে য্দ্ধুাহত বীর মুক্তিযোদ্ধা এম এম মালেক খান, এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, জিয়ারত হোসেন খানকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31