- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলেট প্রধান ডাকঘরে ইডিএ ও উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা
প্রকাশিত: ০৬. মার্চ. ২০২২ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট প্রধান ডাকঘরে ‘ইডিএ এবং উদ্যোক্তাদের সঙ্গে ডিজিটাল পোস্ট অফিস পরিচালনা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সিলেট পোস্টাল বিভাগীয় অফিস আয়োজিত এ সভা শনিবার (৬ মার্চ) বিকেলে সিলেট প্রধান ডাকঘরের হলরুমে অনুষ্ঠিত হয়।
ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (সিলেট বিভাগ) মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও পোস্ট অফিস পরিদর্শক লিপ্টন রঞ্জন রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডাক অধিদপ্তরের ডিজিটাল পোস্ট অফিস সক্রিয়করণ ও মনিটরিং কর্মকর্তা এবং রাজশাহী পোস্টাল একাডেমির উপাধ্যক্ষ কবির আহমেদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রধান ডাকঘরের পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রধান ডাকঘরের এজিএম (মাঠ) মো. তৌহিদুর রহমান, পোস্ট অফিস পরিদর্শক (পূর্ব) মলয় কান্তি সরকার ও পোস্ট অফিস পরিদর্শক (পশ্চিম) বাবলু রায়।
প্রধান অতিথি ও সভাপতি তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার ডাক বিভাগের প্রতি খুবই আন্তরিক। তবে আমাদেরকে ডাক বিভাগের সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সেবার মাধ্যমে ডাক বিভাগের প্রয়োজনীয়তা মানুষের কাছে তুলে ধরতে হবে। সরকার ডাক বিভাগের পরিসেবাকে আধুনিকায়ন করতে পদক্ষেপ নিয়েছে।
ডিজি মহোয়দের সঙ্গে আমাদের দফায় দফায় আলোচনা হচ্ছে। মাঠপর্যায়ের সমস্যা-সম্ভাবনার বিষয়গুলো চিহ্নিত করতে আজকের এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ইডিএ ও উদ্যোক্তাদের পরামর্শ এবং দাবিগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো এবং আমরা সকলে মিলে আমাদের ডাকসেবাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবো।
এ মতবিনিময় সভায় সিলেট বিভাগের বিভিন্ন ডাকঘরের ইডিএ (পোস্ট মাস্টার সমমর্যাদার এক্সট্রা ডিমার্টমেন্টাল এজেন্ট) ও ডিজিটাল ডাকঘরের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তারা উন্মুক্তভাবে নিজেদের মতামত তুলে ধরেন এবং শাখা ডাকঘর ও সেবাকেন্দ্রিক বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরেন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন, জকিগঞ্জের গঙ্গাজল ডিজিটাল পোস্ট অফিসের ইডিএ ও উদ্যোক্তা মো. নুরুদ্দিন এবং গিতা থেকে পাঠ করেন বালাগঞ্জ ডিজিটাল ডাকঘরের উদ্যোক্তা মিন কুমার চক্রবর্তী। পরে সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


