শিরোনামঃ-

» ‘মোল্লারগাঁও জামে মসজিদ কমপ্লেক্স’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১৪. জানুয়ারি. ২০২২ | শুক্রবার

Manual1 Ad Code

দক্ষিন সুরমা প্রতিনিধিঃ

গত শুক্রবার (১৪ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লার গাঁও গ্রামে বহু কাংখিত ‘মোল্লারগাঁও জামে মসজিদ কমপ্লেক্স’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে সর্বস্তরের গ্রামবাসী খুবই আনন্দিত।

উদ্বোধন অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ানগণ, ‘মোল্লার গাঁও জামে মসজিদ কমপ্লেক্স উন্নয়ন বাস্তবায়ন কমিটি’র সকল সদস্যবৃন্দ ও সর্বস্তরের গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

মোল্লার গাঁও জামে মসজিদ কমপ্লেক্স উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ মনসুর আলী সাহেব জানান, মোল্লরগাঁও প্রবাসীদের উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় আজকের এই সফলতা।

তিনি সকল সহযোগীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ থেকে বিরতিহীনভাবে নির্মাণ কাজ চলবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ।

কমিটির সেক্রেটারি মোঃ আব্দুল বাছিত জায়গীরদার আর্থিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Manual8 Ad Code

কমিটির কোষাধ্যক্ষ মকসুদ আহমদ বলেন, আমাদের প্রবাসী কমিটির কিছু সদস্য মোঃ শাহ আলম, খালেদ আহমদ, নিয়াযুল আলম, নাজমুল ইসলাম, ইসকন্দর হোসেন, আওলাদ আহমদ, এমদাদ আহমদ প্রমুখদের উপস্থিতিতে নির্মাণ কজের উদ্বোধন করতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত।

Manual3 Ad Code

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031