শিরোনামঃ-

» সিলেটের শাহপরাণ (রহ.) মাজারের ওরসও হচ্ছে না

প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২১ | রবিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

করোনা ভাইরাস সংক্রমণের কারণে সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে এবার ওরস মোবারক হচ্ছে না।

Manual2 Ad Code

মঙ্গলবার হযরত শাহপরাণ (রহ.) মাজারের মোতাওয়াল্লী মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও মো: ফিরুজ মিয়া, খাদিম গাজী ফরিদ মিয়ার পরিচালনায় মাজার কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual4 Ad Code

সভায় জানানো হয়, প্রতি বছরের মতো আগামী ১১, ১২ ও ১৩ অক্টোবর, ১৪৪২ হিজরী মোতাবেক (৪, ৫ ও ৬ রবিউল আওয়াল তিন দিনব্যাপী ওরস হওয়ার কথা ছিল। সরকারের স্বাস্থ্যবিধি মেনে এ বছরও ওরস মোবারক হচ্ছে না।

সভায় উপস্থিত ছিলেন, খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মো. আহাদ মিয়া, মো. রনজু মিয়া, মো. জিহান আহমদ, মো. জাহিন আহমদ, মো. আহমদ প্রমুখ।

সভায় ভক্তদের এবার ওরস মোবারকে শরিক হতে না পারায় মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। মহামারী চলে গেলে আগামীতে যথানিয়মে ওরস মোবারক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

Manual6 Ad Code

এর আগে একই কারণে হযরত শাহপরান (রহ.) মাজারের ওরসও হয়নি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31