শিরোনামঃ-

» ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে আইইবি’র ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২১ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে হ্রাসে শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধ, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিতর্কিত সংজ্ঞা ও বিভিন্ন ধারা/উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ সহ ৪ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিলেটে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় থেকে বেলা ১:৩০ মিনিট পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ শেষে চৌহাট্টাস্থ সড়ক ও জনপথ ক্যাম্পাসে অবস্থিত আইইবি সিলেট কেন্দ্র অভিমুখে শান্তিপূর্ণ মিছিল কর্মসুচির আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

উক্ত সমাবেশ ও মিছিলে আইডিইবি’র সর্বস্তরের সদস্য প্রকৌশলীবৃন্দ, সকল সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষক-পেশাজীবিগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930