শিরোনামঃ-

» সিলেটবাসীকে মহানগর ইসলামী আন্দোলনের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ২০. জুলাই. ২০২১ | মঙ্গলবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরবাসীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নযীর আহমদ ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

Manual4 Ad Code

নেতৃবৃন্দ মঙ্গলবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহার মাধ্যমে আমাদের সকলের মধ্যে আসুক আনন্দ বার্তা। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।

Manual8 Ad Code

ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য।

Manual1 Ad Code

শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে বর্তমান বিপর্যয় থেকে রক্ষা পেতে আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করতে পারি, এ প্রত্যাশা আমরা করছি।

Manual5 Ad Code

করোনা কালীন এই দুঃসময়ে করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন পবিত্র ঈদুল আযহার এই মহতী সময়ে আমরা তাদের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তারা আরও বলেন, আমাদের এই ত্যাগ এবং কোরবানীর মাধ্যমে যেন মহান আল্লাহ তায়ালার প্রতি ত্যাগের দৃষ্টান্ত স্থাপিত হয়।

এই কামনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সিলেটের নাগরিকবৃন্দ, সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা ও ঈদ মোবারক।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮১ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031