শিরোনামঃ-

» শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে বিক্ষোভ

প্রকাশিত: ২৭. মে. ২০২১ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

এসময় শিক্ষার্থীরা আগামী ১ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। আর শনিবারের মধ্যে এমন সিদ্ধান্ত না এলে আগামী শনিবার সন্ধ্যায় সিলেটে মশাল মিছিল করা হবে বলেও জানান শিক্ষার্থীরা।

Manual5 Ad Code

সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মদনমোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এমসি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহিম, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বিশাল দেব, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা বেগম, নর্থ ইষ্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রদ্যুত দাশ, এমসি কলেজের শিক্ষার্থী পঙ্কজ চক্রবর্তী জয়, মদনমোহন কলেজের শিক্ষার্থী সৈকত ভৌমিক, বাহুবল কলেজের শিক্ষার্থী দোয়েল রায়, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী মনিষা ওয়াহিদ, এমসি কলেজের শিক্ষার্থী সুরাইয়া পারভিন আখি, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বুশরা সুহেলী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৬ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031