- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» শাহপরান বিআইডিসি এলাকায় জমি দখলের চেষ্টা; হামলা ভাংচুর
প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২১ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের শাহপরান (রাঃ) থানাধীন বিআইডিসি আল-বারাকা আবাসিক এলাকায় ৩০ একর দখলীয় খাস ভূমি জবর দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে একটি ভূমিখেকো প্রভাবশালী চক্র।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এই জমি দখলের উদ্দেশ্যে শাহজালাল উপশহরের বাসিন্দা ফয়েজ রাজা চৌধুরী ও বিআইডিসি আল-বারাকা এলাকার বাসিন্দা মইন উদ্দিন রাজু এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেয়াল ভেঙ্গে জমি দখল করার চেষ্টা করেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে দখলীয় পরিবারগুলোকে হামলা করে উচ্ছেদের চেষ্টা চালান। পরে স্থানীয়দের পাল্টা আক্রমণে তারা দলবল নিয়ে চলে যায়।
এভাবে বেশ কিছু দিন ধরে এই চক্রটি উক্ত জমি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এই চক্রের পিছনে নেতৃত্ব দিচ্ছেন জামাত শিব্বিরের সিলেটের প্রথম সারির দায়িত্বশীল নেতারা। তারা ওই ভূমিখেকো চক্রকে জমি দখলের পাওয়ার দেন। যার ফলে এই সন্ত্রাসীরা বার বার দখলীয় খাস ভূমি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগে গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাতে বর্তমান বসবাসকারীদের জমি ছেড়ে দেওয়ার হুমকি প্রধান করেন। নতুবা তারা বসতঘর ভেঙ্গে দিবেন। তাদের দেওয়া হুমকিতে আইনি নিরাপত্তা চেয়ে শাহপরান (রাঃ) থানায় একটি সাধারণ ডায়েরী করেন বিআইডিসি আল-বারাকা আবাসিক এলাকার বাসিন্দা নুর মিয়ার মেয়ে রোকসানা বেগম। যার জিডি নং-১৫১৫।
ডায়েরীতে ফয়েজ রাজা চৌধুরীসহ ৫ জনকে অভিযুক্ত করা হয়। অন্যান্য অভিযুক্তরা হলেন এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা হাউজিং ষ্টেট এলাকার আব্দুল রাকিব চৌধুরীর ছেলে জুবায়ের আহমদ, একই এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে তোফায়েল আহমদ, কোতোয়ালী থানাধীন মিরবক্সটুলা এলাকার বাসিন্দা আজিদ আলীর ছেলে আব্দুল খালিক। এই চক্রটি দখলীয় পরিবারগুলো বার বার উচ্ছেদের চেষ্টায় লিপ্ত রয়েছে।
জানা গেছে, ২০১৬ সালে তফশীল বর্ণিত ভূমিটি মহামান্য সুপ্রীম কোট (হাই কোর্ট বিভাগ)-এ রিট পিটিশন দায়ের করা হয়। (রিট পিটিশন নং-৭৩২৬/২০১৬) যাহা বর্তমানে বিচারাধীন রয়েছে। সিলেট সদর উপজেলার মৌজা- বহর, জে. এল. নং-৭০, দাগ নং-১৪২, খতিয়ান নং-০১, পরিমাণ-৩০.০০ একর খাস টিলা রকম ভূমি। এই জমিতে প্রায় ১৫০টি পরিবার ২২ থেকে ২৩ বছর ধরে বসবাস করে আসছে।
সরকারি খাস জমি দেখে লোভ সামালাতে পারছেনা ভুমি খেকো চক্রটি। বিধায় বার বার দখলের চেষ্টা চালাচ্ছে তারা।
এই ভূমি খেকো চক্রটি কোন আইনের তোয়াক্কা না করেই যে কোন সময় বড় ধরণের হামলা চালাতে চালাতে পারে। উক্ত সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন অসহায় পরিবারের বাসিন্ধারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৪০৬ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর