- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
- তেতলী ইউনিয়ন বিএনপির সাথে চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ আলমের মতবিনিময়
- সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন : বাসদ
- কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- সিলেট সহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় আইন বাস্তবায়নে গুরুত্বারোপ
- ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
- ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- শিক্ষকতা পেশার মর্যাদা বাড়াতে হবে; নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে : সিসিক প্রশাসক
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
» নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার
সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশপ্রেম ও সম্প্রীতির চেতনা জাগ্রত করতে হবে : আব্দুল কাইয়ুম চৌধুরী
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিসিক কার্যালয়ে এসে তারা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জাসাস সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার ও সাধারণ সম্পাদক রায়হান এইচ খানের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জাসাস দেশের সামাজিক, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সিলেটে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম, মূল্যবোধ ও সম্প্রীতির চেতনা জাগ্রত করার ক্ষেত্রে জাসাসের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, গত শুক্রবার জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাসাস সিলেট জেলা শাখার ৮৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯ বার
সর্বশেষ খবর
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
- তেতলী ইউনিয়ন বিএনপির সাথে চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ আলমের মতবিনিময়
- সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন : বাসদ
- কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- সিলেট সহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় আইন বাস্তবায়নে গুরুত্বারোপ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর