শিরোনামঃ-
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার
পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা : ইমদাদ হোসেন চৌধুরী
নিউজ ডেস্কঃ
“ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা,” বলে মন্তব্য করেছেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
তিনি আরও বলেন, “দেশ যখন রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পরাজিত শক্তিরা নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে।”
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, “একটি স্বার্থান্বেষী মহল ও খুনি হাসিনার দোসররা শুধু মাঠপর্যায়ে বিশৃঙ্খলা করেই ক্ষান্ত হচ্ছে না; বরং অন্য একটি গোষ্ঠী লংমার্চ সহ নানা অহেতুক অজুহাতে গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারকে বিপদে ফেলার অপচেষ্টা চালাচ্ছে।
নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আসা এই সরকারকে অস্থিতিশীল করার যেকোন ষড়যন্ত্র দেশপ্রেমিক জনতা এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা শক্ত হাতে দমন করবে।
এর আগে সন্ধ্যায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর শ্রমিক দল।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, খোকন ইসলাম, জিলানী আহমদ জিলা মিয়া, বাবলু হোসেন বাবুল, নুর ইসলাম ও হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফয়সাল, হকার্স দলের সদস্য সচিব মো. সাহাজান আহমদ, কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব এম রহমান নোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, শাহপরান থানা শ্রমিক দলের সদস্য সচিব রাজু আহমদ চৌধুরী, দুলাল আহমদ, জালালাবাদ থানা শ্রমিক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের সদস্য সচিব জুমেল ইসলাম, মোগলা বাজার থানা শ্রমিক দলের আহবায়ক নেছার মিয়া, সদস্য সচিব খালেদুর রহমান খালেদ প্রমুখ।
এছাড়া মিছিল ও সমাবেশে বিভিন্ন ওয়ার্ড ও বিসিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৯ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর