শিরোনামঃ-

» সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

দুর্ঘটনা এড়াতে ও যানজট থেকে রক্ষা পেতে মহানগরীর ছোট-বড় সকল রাস্তায় ডিভাইডার স্থাপনের জোর দাবি

নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা ৪০ মিনিটে নগরীর মির্জাজাঙ্গাল পয়েন্টে সিলেট মহানগরীর মারাত্মক যানজট ও অবৈধ পার্কিং দূরীকরণে সিলেটের সকল ছোট-বড় রাস্তায় ডিভাইডারের দাবীতে রাস্তার মধ্যখানে ১০ মিনিট মানব ডিভাইডার কর্মসূচী ও মানব ডিভাইডার কর্মসূচী পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ডিভাইডার হলে রাস্তায় ওভারটেকিং বন্ধ, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত, রাস্তার অবৈধ পার্কিং দূর, অবৈধ স্ট্যান্ডবাজী ও সর্বপ্রকার মুখোমুখী দুর্ঘটনা থেকে সাধারণ জনগণ পরিত্রাণ পাবেন।

Manual4 Ad Code

তাই সর্বপ্রকার সমস্যা দূর করতে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ড সহ বাংলাদেশের প্রতিটি রাস্তায় ডিভাইডার স্থাপন খুবই প্রয়োজন।

বক্তারা আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপদ বিভাগ তাঁদের আওতাধীন সিলেট মহানগরীর ছোট-বড় সকল রাস্তায় ডিভাইডার স্থাপন করলে মহানগরবাসী দুর্ঘটনা ও যানজটের কবল থেকে রক্ষা পাবে।

বক্তারা দুর্ঘটনা এড়াতে ও যানজট থেকে রক্ষা পেতে মহানগরীর ছোট-বড় সকল রাস্তায় ডিভাইডার স্থাপনের জোর দাবি জানান।

Manual4 Ad Code

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ।

১০ মিনিট অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।

Manual5 Ad Code

১০ মিনিট অবস্থান কর্মসূচী ও সমাবেশে উপস্থিত ছিলেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি এম.এ আলী জালালাবাদী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন, মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া, সিলেট প্রেমী সচেতন নাগরিকদের মধ্য থেকে উমাকান্ত দাস, কয়েস আহমদ ও হরিমোহন রায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930