শিরোনামঃ-

» UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন

প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

সিলেটে মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় সামাজিক সংগঠন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির (UYBDS) কেন্দ্রীয় কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সংগঠনের জরুরি সাধারণ সভায় উপস্থিত সদস্য ও উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়।

Manual2 Ad Code

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সংগঠনের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির মেয়াদ এক বছর।

Manual6 Ad Code

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. ছালিম আহমদ খান, সহ-সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক সামিহা আক্তার তাহসিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, অর্থ সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) তায়্যিব হাসান রুতবা, দপ্তর সম্পাদক মো. হাম্মাদ বীন আনিছ সরকার, প্রচার সম্পাদক নাজমুন নাহার ফাহমিদা, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক লুকমান আহমদ চৌধুরী এবং স্বাস্থ্য ও ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক আরিফ আহমদ দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটির নেতৃত্বে যুব উন্নয়ন মূলক কার্যক্রম, যুব উন্নয়ন প্রশিক্ষণ, রক্তদান, শিক্ষা সহায়তা, রক্তের গ্রুপ নির্ণয়, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ও কার্যকরী কমিটির সম্মিলিত প্রচেষ্টায় ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930