শিরোনামঃ-

» ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভুমিকা শীর্ষক সিলেট বিভাগীয় অবহিতকরণ সেমিনার

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২১ | মঙ্গলবার

Manual3 Ad Code
নিজস্ব রিপোর্টারঃ
অদ্য মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক সিলেটের সম্মেলন কক্ষে ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভুমিকা শীর্ষক সিলেট বিভাগীয় অবহিতকরণ সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে উক্ত সেমিনারে জুমে সংযোক্ত হন এবং বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী টিপু মুনশি, এমপি।
বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন, সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, এনডিসি, সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি মাওলানা মোঃ খায়রুল হাসান, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি জিয়াউল হক, ক্যাব এর সভাপতি জামিল চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বিশিষ্ট কলামিস্ট, সিনিয়র সাংবাদিক, সাহিত্যিক আফতাব চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, সিলেটের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধীবৃন্দ, সিলেটের সম্মানিত ব্যক্তিবর্গ, প্রেস ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধীবৃন্দ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৭ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031