- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» পররাষ্ট্রমন্ত্রী বরাবরে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির স্মারকলিপি
প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২১ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ
কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচলের দাবী সম্বলিত স্মারকলিপি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেন সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
শুক্রবার (২২ জানুয়ারি) রাতে নগরীর হাফিজ কমপ্লেক্সে এই স্মারকলিপি মন্ত্রীর হাতে হস্তান্তর করেন মহানগর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মো. নজরুল ইসলাম ও সদস্য সচিব কিবরিয়া হোসেন নিঝুম। এসময় নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
স্মারকলিপিতে বলা হয়, সিলেট মহানগরীর ব্যাণিজ্যিক কেন্দ্রস্থল কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা এলাকায় রিক্সা চলাচল নিষিদ্ধ থাকার কারনে বিভিন্ন মার্কেট, শপিং মলে ক্রেতা-সাধারন আসতে অসুবিধা হওয়ায় সব ধরনের ব্যবসা বাণিজ্যে মারাত্মক ক্ষতির সম্মুখিন হয়েছেন ব্যবসায়ীরা।
এমনিতেই বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারীর কারণে ব্যবসায়ীরা কঠিন সময় অতিক্রম করছেন। এই অবস্থায় রিক্সা চলাচল বন্ধ করায় ব্যবসায়ীদের উপর ‘মরার উপর খড়ার ঘা’র অবস্থা।
এই গুরুত্বপূর্ণ সড়কে রয়েছে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, ব্যাংক, বীমা, ক্লিনিক ও সংবাদপত্রের অফিস সহ অসংখ্য প্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠানে নগরবাসীর বাসিন্দারা প্রতিনিয়ত রিক্সাযোগে যাতায়াত করেন।
সিলেট নগরীর অভিভাবক হিসেবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে ব্যবসায়ীদের ক্ষতি ও জনসাধারনের চলাচলের অসুবিধার কথা বিবেচনা করে পূর্বের ন্যায় রিক্সা চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক শেখ কবির আহমদ, মো. আলতাফ হোসেন, সাজুওয়ান আহমদ, মো. গোলাম কিবরিয়া মাসুক, মাসুদ হোসেন খান, মো. শাহীন আহমদ, সদস্য জুয়েল তালুকদার, রেদওয়ান আহমদ চৌধুরী, মো. বেলাল উদ্দিন, আব্দুল আহাদ ফটিক, আবু বক্কর টিটু, নাজিমুর রহমান রিপন, মো. রাহেল আহমদ, খয়রুল ইসলাম রাসেল, সাবুল মিয়া, মারুফ হোসেন, হাজী আব্দুস সোবহান, সাজু ইবনে হান্নান খান, ওলিউর রহমান, মো. জাকারিয়া, মোস্তাক আহমদ, ফরহাদ আহমদ, রায়হান আহমদ, রিয়াদ রহমান, মো. সুমন, কবির হোসেন খান, ওমর ফারুক, রফু মিয়া, শাহ কামাল, মো. তুরুণ মিয়া, রূপন খান, সুজন আহমদ, দুলাল আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৬ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর