শিরোনামঃ-

» জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ১৩. ডিসেম্বর. ২০২০ | রবিবার


Manual6 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সিলেট- ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার (১৩ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেটে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য সুসংহত হবে বলে আমার বিশ্বাস।
তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার আমরা সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31