শিরোনামঃ-

» বাম গণতান্ত্রিক জোট সিলেটের নতুন সমন্বয়ক হলেন আবু জাফর

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২০ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নতুন সমন্বয়ক হয়েছের বাসদ সিলেট জেলার সমন্বয়ক হয়েছেন কমরেড আবু জাফর। আগামী ৩ মাস তিনি বাম জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

Manual5 Ad Code

সোমবার (৩১ আগস্ট) বাম গণতান্ত্রিক জোট সিলেটের পরিচালনা পর্ষদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড উজ্জল রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল বিবৃতিতে বলেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর আগামী সেপ্টেম্বর-নভেম্বর এই তিন মাস বাম গণতান্ত্রিক জোট সিলেটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে আর জানানো হয় বাম জোটের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কোর্ট পয়েন্টে বাম জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৩ বার

Share Button

এই বিভাগের আরো খবর

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30