শিরোনামঃ-

» রোটারী ক্লাব অব সিলেট ইস্টের ফ্রি খৎনা প্রজেক্টের উদ্বোধন

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২০ | রবিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
রোটারী ক্লাব অব সিলেট ইস্টের উদ্যোগে রবিবার (৩০শে আগস্ট) শহরতলির গোয়াবাড়িস্থ জামেয়া ইসলামিয়া রাগীবিয়া মাদ্রাসায় খৎনা প্রজেক্টের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

রোটারীয়ান দানিয়াল হাসানের সভাপতিত্বে ও রোটারীয়ান এমাদ আহমদ রবির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য প্রাক্তন রোটারী জেলা গভর্নর লেঃ কর্নেল (অবঃ) এম. আতাউর রহমান পীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য প্রাক্তন জেলা কোষাধ্যক্ষ রোটারীয়ান পিপি মিজানুর রহমান, সদ্য প্রাক্তন সভাপতি সামসুল আলম রাকি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম তুষার, রোটারীয়ান রানা মোহাম্মদ লুৎফুর রহমান পীর, রোটারীয়ান নিজাম আল-দ্বীন, রোটারীয়ান আজিজুর রহমান, রোটারীয়ান অলিউর রহমান চৌধুরী।

Manual6 Ad Code

আরো উপস্থিত ছিলেন, রোটারীয়ান মো. তোফায়েল আলী, রোটারীয়ান মো. নিজাম উদ্দিন, রোটারীয়ান আবিদুর রহমান জায়গীরদার, রোটারীয়ান মারুফ আহমদ, রোটারীয়ার আশরাফ মিয়া, আতাউর রহমান সামছু, সভাপতি রহমানীয়া অন্ধ কল্যাণ সংস্থা।

Manual1 Ad Code

উল্লেখ, ক্লাবের পক্ষ থেকে উক্ত মাদ্রাসার ১৫জন ছাত্রকে সম্পূর্ণ বিনামূল্যে খৎনা দেওয়া হয়। পরবর্তীতে এই কার্যক্রম অব্যহত থাকবে বলে ক্লাব সভাপতি দানিয়াল হাসান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30