শিরোনামঃ-

» সাবেক ক্রিকেটার ও আম্পায়ার মরহুম জালালউদ্দিন এর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ২৫. জুলাই. ২০২০ | শনিবার


Manual6 Ad Code
স্পোর্টস ডেস্কঃ
সিলেট জেলা দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার মরহুম জালালউদ্দিন এর পরিবারকে, সিলেট এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন ও আরও কয়েকটি সংগঠনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে মরহুমের পরিবারের হাতে ৮ লক্ষ ২১ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

মরহুম জালালউদ্দিন এর পরিবারের পক্ষে সহায়তা চেক গ্রহন করেন তার পুত্র মিনহাজ জালাল নাবিল ও ভ্রাতা নুরুল ইসলাম।
Manual1 Ad Code

এসময় সিলেট এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন এর পক্ষে ৫ লক্ষ, ১০ হাজার, একশত এক টাকার চেক হস্তান্তর করেন ওমর ওসমান বাপ্পি, মিশাফাক আহমেদ চৌধুরী, আশরাফ আরমান ও আলী ওয়াসিকুজ্জামান অনি।

মৌদুদ পাশার মাধ্যমে আমেরিকা হতে সিলেট সদর থানা এসোসিয়েশন সহ অন্যদের দেয়া অনুদানের ২ লক্ষ, ১১ হাজার টাকার চেক প্রদান করেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হানিফ আলম চৌধুরী।

ক্রিকেটার্স এসোসিয়েশন এর পক্ষে পঞ্চাশ হাজার টাকার চেক হস্তানতর করেন সাবেক জাতীয় ক্রিকেটার এনামুল হক জুনিয়ার, তান্না, সাদী, তাজিন ও এজাজ।

Manual2 Ad Code

এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব মাহিউদ্দিন সেলিম আরো ৫০ হাজার টাকার চেক প্রদান  করেন এবং তিনি তার সন্তানদের মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করার অঙ্গিকার করেন।

Manual7 Ad Code

দেশ বিদেশ থেকে যারা সহায়তা করেছেন তাদের সিলেট এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30