শিরোনামঃ-

» সিলেট নগরীর বনকলাপাড়া থেকে একটি প্রাইভেট কার চুরির ঘটনায় চোর চক্র আটক

প্রকাশিত: ২২. মে. ২০২০ | শুক্রবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

আজ শুক্রবার (২২ মে) ভোররাতে একটি প্রাইভেট কার চুরি করে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় জালালাবাদ থানা পুলিশ চোর চক্রকে আটক করে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসাইন জানান- শুক্রবার (২২ মে) ভোরে তুহিন ও তার এক সহযোগী এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া ৫২নং বাসার আছিয়া বেগম নামে এক মহিলার প্রাইভেট কার চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি থানায় কল দেন।

Manual2 Ad Code

খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল চুরি হওয়া প্রাইভেট কারের কিছু নেয় এবং জালালাবাদ থানা পুলিশকেও বিষয়টি অবহিত করে।

পরে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে জালালাবাদ থানা পুলিশ তাদের আটক করে এয়ারপোর্ট থানায় নেয়া হয়।

এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি শাহাদাৎ হোসাইন।

Manual2 Ad Code

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (উত্তর) ডিসি আজবাহার আলী শেখ বলেন- তুহিন ও তার সহযোগী এক মহিলার গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার পথে মাউন্ট এডোরা হসপিটাল এর সামনে জালালাবাদ থানা পুলিশ এর চেকপোস্টে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual1 Ad Code

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীর অনেকে জানান- তুহিন হচ্ছে ওই এলাকার ত্রাস। তার যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ।

এমন কোন অপকর্ম নেই যা সে করে না। এদের মতো কিছু নেতাদের কারণে আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এলাকাবাসী তার কঠোর শাস্তি দাবি করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৯৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30