- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
- শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
- দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
» শফিউল আলম নাদেলের নামে চাঁদা দাবি; ফাঁদ পেতে প্রতারক আটক
প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০২০ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির ঘটনায় এক চাঁদাবাজ প্রতারককে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটায় তাকে মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন এর সামনে থেকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃত চাঁদাবাজ রাজিব রায় নগরীর রামদিঘীরপারের স্বপ্নিল ৩১ এর রাকেশ চন্দ্র রায়ের পুত্র।
জানা যায়- রাজিব রায় আজ সিলেট কমার্স কলেজের চেয়ারম্যান মুহিবুর রহমানকে ফোন দিয়ে শফিউল আলম চৌধুরী নাদেলের পরিচয় দেয় এবং বলে- করোনায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের জন্য ৫০ হাজার টাকা লাগবে। চাঁদাবাজির একথা শুনে মুহিবুর রহমান মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক আবুল কাশেমের সাথে যোগাযোগ করেন।
পরে আবুল কাশেম ও যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন প্রতারককে আটকের জন্য ফাঁদ পেতেন। তারা চাঁদাবাজ রাজিবকে নগরীর নির্ভানা ইন এ এসে দাবিকৃত ৫০ হাজার টাকা নেওয়ার জন্য বলেন।
তাদের কথামতো নির্ভানা ইন এ এলে মুহিবুর রহমানের ম্যানেজার রুমেল আহমদ তাকে ৫০ হাজার টাকা দেওয়ার সময় হাতে নাতে রাজিবকে আটক করেন কাশেম, সুমন ও রুমেল। পরে তাকে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।
পরে ছাত্রলীগ নেতা এহিয়া আহমদ সুমন বাদী হয়ে রাজিব রায়ের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি সেলিম মিয়া সাংবাদিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে- গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের নামে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনোজ কুমার দাশ চৌধুরীর ব্যক্তিগত মোবাইলে ০১৩০৯-১৬৯৬০৩ নম্বর থেকে কল দিয়ে চাঁদা দাবি করে রাজিব রায়।
এসময় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খাবারের জন্য খাদ্য কর্মকর্তার কাছে টাকা চাওয়া হয়। পরে এ ঘটনায় কোতোয়ালী থানায় জিডি করেন মহানগর যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন (জিডি নম্বর- ১২৮৭)।
এই সংবাদটি পড়া হয়েছে ৮০৭ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর