শিরোনামঃ-

» উপশহরে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার

প্রকাশিত: ২৬. মার্চ. ২০২০ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীর শাহজালাল উপশহরে ডাকাতির ঘটনায় ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual7 Ad Code

শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ূম চৌধুরীর নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে চৌকীদেখী থেকে এক ডাকাত ও লালাবাজার থেকে আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাসার মালিক আব্দুল মান্নানের ঘরের প্রধান দরজা দিয়ে ৪ জন যুবক এসে হুট করে ঢুকে যায়।
এসময় বাসায় তাঁর স্ত্রী এবং ভাড়াটির স্ত্রী ও ছোট্ট দু’টি বাচ্চা ছাড়া আর কেউ ছিলেন না। তখন ঘরে থাকা সকলকে একটি কক্ষে বেঁধে রেখে স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
এসময় ডাকাতদের হামলায় আহত হন আব্দুল মান্নত ও মিনারা বেগম। তাঁর দু’জনই লন্ডন প্রবাসী।খবর পেয়ে পুলিশ ও র‌্যাব-৯ এর একটি টিম ঘটনাস্থলে পরিদর্শ করে যায়।

এদিকে সন্ধ্যা রাতে ডাকাতির ঘটনা এর  আগে কখনও উপশহরে এরকম ঘটেনি বলে জানিয়েছেন প্রতিবেশীরা। স্থানীয় কাউন্সিলার এডভোকেট ছালেহ আহমদ সেলিম জানান ঘটনাটি রহস্যজনক।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৩ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031