- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» মুজিববর্ষকে স্বাগত জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের র্যালি ও সমাবেশ
প্রকাশিত: ১১. মার্চ. ২০২০ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
মুজিববর্ষকে স্বাগত জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে নগরীতে র্যালি বের করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে নগরীর ক্বীনব্রীজ থেকে র্যালিটি শুরু হয়ে জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পালের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান।
আরো বক্তব্য রাখেন- সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা, জেলা ডেপুটি কমান্ডার আকরাম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দেক আলী, বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, গোলাপগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার আব্দুল মুতলিব, বিশ্বনাথ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, শ্রমিক লীগ নেতা জাফর চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা কমান্ডার আব্দুল কাদির, জকিগঞ্জ উপজেলা কমান্ডার আব্দুস সালাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা কমান্ডার রফিক উদ্দিন আহমদ, গোয়াইনঘাট উপজেলা কমান্ডার আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা যুবলীগ নেতা মনোজ কপালী মিন্টু, যুব কমান্ড নেতা শেখ মো. আলম, অরুন কান্তি কর, শাহ ময়নুর রহমান, কামরুল আহমদ শাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না।
আগামী ১৬ মার্চ মুজিববর্ষ উপলক্ষে রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হেেছ। ‘মুক্তিযুদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের কথা’ শীর্ষক অনুষ্ঠানে জেলার প্রতিটি স্কুলে অনুষ্ঠিত হবে।
এছাড়াও ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনটি পর্যায়ে প্রবন্ধ আহ্বান করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ী ১০জনকে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগরের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে।
এছাড়াও মুক্তিযোদ্ধারা সভায় নানা দাবি দাওয়া তুলে ধরেন। ২৫ হাজার টাকা ভাতা প্রদান, সকল প্রজন্মের সর্বস্তরের শিক্ষা অবৈতনিক, মুক্তিযোদ্ধা ও নির্ভরশীল সদস্যদের চিকিৎসার সকল ব্যয়ভার সরকার করবে, বাসস্থানের ব্যবস্থা গ্রহণ, ট্যাক্স ফি করণ, রেশনের ব্যবস্থা, গ্যাস ও ইলেকক্ট্রিক ফি এবং দেশে বিদেশের সকল যাতায়াত ফ্রি করে দেওয়ার দাবি জানান তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৩০ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন
- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- ‘৭১ কখনো অন্য কোন ইতিহাসের সঙ্গে মিলবে না’ : কয়েস লোদী


