- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু
প্রকাশিত: ১৩. মে. ২০২৪ | সোমবার
ডেস্ক নিউজঃ
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু হয়েছে। ২০২৪ সালের ফল সেমিস্টারে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য এডমিশন ফেয়ার চলবে ১৫ মে ২০২৪ পর্যন্ত। এডমিশন ফেয়ারের ১ম দিন সোমবার (১৩ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, এডমিশন ফেয়ার কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবির, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শামীম আল আজিজ লেনিন, আইন ও বিচার বিভাগের প্রধান সহকারী অধ্যাপক গোলাম ফারুক রাসেলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ,কর্মকর্তা, ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী ও পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী এডমিশন ফেয়ারে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, এডমিশন ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক, সহযোগী অধ্যাপক মো. শামসুল কবির।
উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সুবিধা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এডমিশন ফেয়ারে প্রদত্ত এই সুবিধা গ্রহণ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন।
সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিভাকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। এডমিশন ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৪০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


