শিরোনামঃ-

» বীর মুক্তিযোদ্ধা আলতাব আলীর মৃত্যুতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র শোক প্রকাশ

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০২৪ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ

আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক নাবিল আহমেদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা আলতাব আলী বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৯টা ১০মিনিটের সময় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স ছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

Manual3 Ad Code

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন মাসুম, আমুস কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ আবুল বাশার জুয়েল, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শিবলু আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহসান হাবীব অসীম, সিলেট এমসি কলেজ শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ।

Manual3 Ad Code

নেতৃবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার বাংলাদেশের প্রতি আত্মত্যাগের কথা স্মৃতিচারণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৩ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031